৫ মে ২০২৬

কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহার
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ মে) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৭ মে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কিছু দুস্কৃতিকারী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক এক ব্যক্তিকে বাধা দেয় এবং রিটার্নিং অফিসারকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচনি তফসিল স্থগিত করে। সেই সাথে মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় কমিশন। তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্য ও দলিল পর্যবেক্ষণ-পর্যালোচনা করে বিশেষ বিধান আইন ও ইউপি নির্বাচন বিধিমালার নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার করে তার জায়গায় উপযুক্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়াও, ইউপি নির্বাচন চলাকালে ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থতা ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারণে কালকিনি থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহার করে তার জায়গায় উপযুক্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, কালকিনির পূর্ব এনায়েতনগরের ইউপি নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে তফসিল ঘোষণা করা হযেছে। নতুন সময়সূচি অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ জুন স্থির রাখা হয়েছে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৯ মে এবং প্রতীক বরাদ্দের জন্য ৩০ মে দিন ধার্য করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি