৬ মে ২০২৬

কালীগঞ্জে নীতিমালা লংঘন অধ্যক্ষের মেয়াদ বাড়ানোর অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কালীগঞ্জে নীতিমালা লংঘন অধ্যক্ষের মেয়াদ বাড়ানোর অভিযোগ

মামুনুর রশিদ (মিঠু),লালমনিসরহাট থেকে : কালীগঞ্জে ৬০ বছর পার হলেও প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব হস্তান্তরের সরকারী নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। সম্প্রতি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উত্তর বাংলা কলেজে ষাটোর্ধ্ব অধ্যক্ষ এ এস এম মনয়ারুল ইসলামের মেয়াদকাল বৃদ্ধির সুপারিশের অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় বয়স ৬০ হলেও সরকারী নীতিমালা লংঘন করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অধ্যক্ষ এ এস এম মনয়ারুল ইসলামের চাকুরীর মেয়াদ ১ বছর বাড়ানো হয়েছে।

এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে অনার্স ও মাষ্টার্স শিক্ষকদের স্কেল না মেনে বেতন দেওয়া শিক্ষক কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার ও মানুষিক নির্যাতন এবং আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তিনি আর্থিক অনিয়ম অব্যহত রাখতেই প্রতিষ্ঠানটির গভনিং বডি অধ্যক্ষের মেয়াদ বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেছে।

এদিকে ২০১১ খ্রিষ্টাব্দের ৬ জুন শিক্ষা মন্ত্রনালয়ের জারীকরা একটি চিঠিতে বলা হয় প্রতিষ্ঠান প্রধানের বয়স ৬০ হলে জ্যোষ্ঠতম শিক্ষকের কাছে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এর ব্যত্যয় হলে তা বিধি বহির্ভূত হিসাবে গন্য হবে। এর প্রেক্ষিতে গতবছর জারী করা এম.পি.ও নীতিমালা ও জনবল কাঠামোতেও এমনটা বলা হয়েছিল। ঢাকা বোর্ড থেকে একাধিকবার বিজ্ঞপ্তি জারী করে ষাটোর্ধ্ব শিক্ষকদের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। একই ষাটোর্ধ্বর শিক্ষকদের মেয়াদ বাড়ানোর আবেদন গ্রহন করা হবে না বলেও জানানো হয়। কিন্তু সেই সব নিয়ম তোয়াক্কা না করে ওই অধ্যক্ষ মেয়াদকাল বৃদ্ধির জন্য সুপারিশ অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী একজন শিক্ষক ৬৫ বছর পর্যন্ত কর্মরত থাকতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে মেয়াদ বাড়ানোর আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় থেকে এই সংক্রান্ত নির্দেশনা আছে তা আমরা জানি। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করেছি। তারা ষাটোর্ধ্ব প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ বাড়ানোর বিধানটি পর্যালোচনা করতে বলেছেন। সিনেট অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি