৬ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ের আভাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কালবৈশাখী ঝড়ের আভাস
বাংলাপ্রেস ঢাকা : আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মার্চ মাসে বিভিন্ন অঞ্চলে কয়েকটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেখা দিতে পারে কয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। একইসঙ্গে এ মাসে বৃষ্টিও হতে পারে স্বাভাবিকের চেয়ে কম। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান। বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বলেন, মার্চ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। তবে মার্চ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানায়, মার্চে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর ফেব্রুয়ারি মাসের পর্যবেক্ষণ তুলে ধরে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৯৪ দশমিক ৭ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে (২৩ ফেব্রুয়ারি)। ৪ ফেব্রুয়ারি মোংলা ও কুমারখালীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ‌‘ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৩ ডিগ্রি কম এবং দেশের গড় তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। ’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি