কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২য় দিনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২য় দিনে এপি ইউনিটের পরীক্ষার সময় (সোমবার) বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী ,অস্থায়ী খাবার হোটেল গুলোতে খাবারের মান ও মূল্য তালিকা না থাকায়,অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তিন(৩) হোটেল ব্যবসায়ীকে মোট পনের হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে মোঃ এরশাদ উদ্দীন এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আশেপাশের খাবার হোটেল গুলোতে মানহীন খাবার ও অতিরিক্ত মূল্য নির্ধারনের অভিযোগে অভিযান চালিয়ে সাওদা , ভোজন বিলাস ও অস্থায়ী তাবু করা দোকানসহ মোট ৩টি হোটলকে ১০হাজার, ৫হাজার ও ৫০০টাকা করে জরিমানা করা হয় । সোমবার এপি ইউনিটের ১৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহনের জন্যে মোট আবেদন জমা পড়েছিলো ১১৮০টি যার মধ্যে ৯৫৬ জন পরীক্ষার্থী অংশ নেয় যা মোট পরীক্ষার্থী ৮১ ভাগ । সকাল ১০-১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান , রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), তিন অনুষদের ডীন, শিক্ষক সমিতির সভাপতি,জনসংযোগ কর্মকর্তা ।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি