৫ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

আজিজুল হাকিম (পাভেল),জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধাতালিকা হতে ভর্তি সাক্ষাৎকার আগামী ৩ ও ৪ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাচাই এর পর ভর্তি করানো হবে।

এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধাতালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ৩ ও ৪ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ১০ ও ১১ ডিসেম্বর। কোটা তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার এএল, এপি ও বি ইউনিটের ১৭ ডিসেম্বর, সি ইউনিটের ১৮ ডিসেম্বর এবং ডি ইউনিটের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য প্রদেয় ফি ও আনুসাঙ্গিক মোট ব্যায় বি ও এপি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ৫৪০ টাকা এবং এএল, সি ও ডি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ২৯০ টাকা।

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি