কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে: ইউএন ওমেন এর ‘এমপাওয়ারড ওমেন, পিসফুল কমিউনিটিস’ প্রকল্পের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) মাসব্যাপী নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ব্র্যাক লার্নিং সেন্টার, ময়মনসিংহে শুরু হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর বিভিন্ন বিভাগের ১৫০ জন নারী শিক্ষার্থী এ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে উদ্যোক্তা হওয়ার জ্ঞান এবং বিভিন্ন কৌশল অর্জনের উপর এই প্রশিক্ষণের সুযোগ পাবে ।
এই প্রশিক্ষণগুলোতে, নারী শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতা, অর্জন ও ব্যর্থতাগুলোর পর্যালোচনা সহ কিভাবে একজন সামাজিক উদ্যোক্তা সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে তা জানতে পারবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করবে এবং সমাধানের জন্য সৃষ্টিশীল ও বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরি করবে।
উল্লেখ্য গত ১২ আগষ্ট ২০১৮ইং তারিখ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
‘এমপাওয়ারড ওমেন, পিসফুল কমিউনিটিস’ প্রকল্পের লোকাল ফ্যাসিলেটর জাককানইবি’র লোকপ্রশাসন বিভাগের প্রভাষক অলিউল্লাহ জানান, এই প্রকল্পের আওতায় নারী শিক্ষার্থী সামাজিক উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে, একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ব্রতী হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি