৬ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চ উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চ উদযাপন
   

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

৭ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে এসময় চার অনুষদ ও বিভিন্ন বিভাগের নেতাকর্মী,অগ্নিবীণা ও দোলনচাঁপা হল ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এসময় জাককানইবি শাখা ছাত্রলীগের সাথে একাত্মতা পোষন করে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন এবং জাতীর জনক ও তার পরিবারকে গভীরভাবে স্মরণ করেন।

এছাড়া গতকাল ৭ই মার্চের প্রারম্ভে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন বিশ্ববিদ্যালয়ে বাজিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট জনমানুষের বাঙ্গালী চেতনায় উদ্বুদ্ধ করা হয়।

৭ই মার্চের ভাষন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন,“বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনটি ছিল জাতির মুক্তির সনদ। কেননা এই ভাষনটির মাধ্যমেই মহাকালের ইতিহাস রচনাকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু সাত কোটি বাঙালীকে একত্রিত করতে পেরেছিলেন দেখিয়েছিলেন মুক্তির পথ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি