৫ মে ২০২৬

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এএল’ও ‘এপি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এএল’ও ‘এপি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এএল’ও ‘এপি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

মঙ্গলবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ১২.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।

‘বি’ ইউনিটে ১৬০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ৮৫৬১টি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৮৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ উপস্থিতির হার ছিল শতকরা ৮০ জন।

পরীক্ষাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আগামীকাল ১৪নভেম্বর ‘সি’ ইউনিট এবং ১৫ নভেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট যেকোনো তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি