৬ মে ২০২৬

কাজী হবিবর রহমানের মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাজী হবিবর রহমানের মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়য় নারী শিক্ষাখ্যাত কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর প্রতিষ্ঠাতা মরহুম কাজী হবিবর রহমানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ দোয়া অনুুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। তিনি মরহুম কাজী হবিবর রহমানের পুত্র। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, অধ্যক্ষ ইমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, ইমাম তজমুল হক, কাজী মতিউর রহমান ও মরহুম কাজী হবিবর রহমানের জৈষ্ঠ পুত্র কাজী মিজানুর রহমান, কনিষ্ঠ পুত্র কাজী মকসেদুর রহমানসহ অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক ও প্রভাষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া অনুষ্ঠানে কাজী মাহমুদুর রহমান ডাবলু তাঁর মরহুম বাবা কাজী হবিবর রহমানের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রাথনা করেন এবং নারী শিক্ষাখ্যাত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি