৭ মে ২০২৬

কাবুলে বিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ২৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কাবুলে বিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ২৩
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন, এনডিটিভি। কাবুল পুলিশে মুখপাত্র খালিদ জর্দান সিএনএনকে বলেন, কাজ নামের শিক্ষাকেন্দ্রে দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনেটে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেই সময় শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিচ্ছিল। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে হতাহতের দেহ সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটারে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি