৭ মে ২০২৬

কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলিতে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলিতে নিহত ২
বাংলাপ্রেস ডেস্কঃ কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলিতে দু'জন নিহত হয়েছেন। চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিমানবন্দরটি থেকে সামরিক বেসামরিক সব ধরণের বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গেছে। বিমান চলাচল কখন শুরু হবে তা স্পষ্ট নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা কাজ করছেন। কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া হাজার হাজার মানুষের চাপে তাঁরা হিমশিম খাচ্ছেন। পেন্টাগন জানিয়েছে, বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলিতে দুই জন আফগান নিহত হয়েছেন। তাঁরা অস্ত্রধারী ছিলেন বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। গতকাল থেকে কাবুল বিমানবন্দরে আরও কমপক্ষে ছজন মারা গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি