৪ মে ২০২৬

কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ!

বাংলাপ্রেস ডেস্ক : মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফ। আর চাঁদ হলো সুন্দরের তুলনা ও সুন্দরের প্রতীক। গতকাল ২৬ নভেম্বর (সোমবার) ভোর রাতে দুনিয়ার সবচেয়ে মর্যাদার স্থান পবিত্র কাবা শরিফ এবং শান্তির প্রতীক চাঁদ-এর সরাসরি মিলন স্থাপিত হয়। সৌদি গ্যাজেট এ তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র নগরী মক্কার অধিবাসীসহ সেখানে অবস্থানরত মুসলিম উম্মাহ অভাবনীয় ও সম্পূর্ণ ব্যতিক্রম এ দৃশ্য অবলোকন করলো। সোমবার ভোরে চাঁদ একেবারেই ঠিক কাবাঘরের ওপরে এসেছিল।

আলোকচিত্র শিল্পীর ক্যামেরায় সে দৃশ্য ওঠে এসেছে। গ্রান্ড মসজিদ বাইতুল হারামের দুই মিনার ও কাবাঘরের ঠিক ওপরে আকাশে চাঁদটি খাঁড়াভাবে অবস্থান করছিলো। উল্লেখ্য যে, সূর্য প্রতি বছর ২ বার ঠিক কাবা ঘরের ওপরে অবস্থান করে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি