৬ মে ২০২৬

জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ২৫

বাংলাপ্রেস ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহনের একটি বাস জয়পুরহাটের দিকে আসছিল। বাসটি জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নারী ও তিনজন শিশু নিহত হন। আহত হন আরও ২৮ জন।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি