জয়মনিরহাটে ভিজিএফ’র চালের স্লিপ ব্যবসায়ীদের পকেটে

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ভুরুঙ্গামারীতে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণের স্লিপ ব্যবসায়ীদের পকেটে। সুবিধাভোগীদের দাড় করিয়ে রেখে ব্যবসায়ীদের স্লিপের চাল বিতরণে সময় হট্রগোল।
ঘটনাটি ঘটেছে উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জয়মনিরহাট ইউনিয়নের হতদরিদ্র ৩ হাজার ২শ ৯৪ জন সুবিধাভোগীদের জন্য ৪৯,৪১০ মে: টন চাল বরাদ্দ দেয়া হয়।
গতকাল সোমবার বিতরণের তৃতীয় দিনে চাল বিতরণের সময় সুবিধাভোগীদের প্রখর রৌদ্ধেসঢ়র লাইনে দাড় করিয়ে রেখে চাল ব্যবসায়ীদের নিকট বিক্রিকৃত স্লিপের চাল একই ব্যক্তি একাধিক বার উত্তোলন করতে দেখে সুবিধাভোগীদের সাথে হট্রগোলের সৃষ্টি হয়। হট্রগোলের কারণে কিছুক্ষণ চাল বিতর বন্ধ করে দিলেও সুবিধাভোগীদের চাপের মুখে চেয়ারম্যান ও সদস্যরা চাল বিতরণ করতে বাধ্য হয়। সরেজমিনে গেলে একাধিক সুবিধাভোগীরা অভিযোগ করে বলেন চাল বিতরণের সময় অফিসার না থাকায় আমাদের প্রখর রৌদ্রে দাড় করিয়ে রেখে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মিলে প্রায় ২শ থেকে ৩শ স্লিপের চাল ব্যবসায়ীদের লোকজনদের দেয়ার সময় হট্রগোলের সৃষ্টি হয় বলে জানান।
চাল বিতরণের সময় নিয়মানুযায়ী সুবিধাভোগীর তালিকায় টীপসহি নেয়ার কথা থাকলেও তা পরিলক্ষিত হয়নি এবং উপজেলা সমবায় অফিসার নুর কুতুবুল আলমকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব দেয়া হলেও চাল বিতরণের সময় তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ট্যাগ অফিসার কুতুবুল আলমের নিকট জানতে চাইলে তিনি জানান,উপজেলা পরিষদে মিটিং থাকায় আমি প্রায় ঘন্টা খানেক থাকতে পারিনি। স্লিপ বিক্রির বিষয় জানার জন্য ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলামের নিকট অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই, তাই কোন প্রকার মন্তব্য করতে পারছি না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি