৫ মে ২০২৬

‘জয় বাংলা ভাস্কর্য’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘জয় বাংলা ভাস্কর্য’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়ার বটতলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘জয় বাংলা’ ভাস্কর্যের নির্মান হয়েছিল আজ থেকে ১ বছর ৭ মাস পূর্বে।

২০১৭, ৩ মে (বুধবার) সন্ধ্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এ ভাস্কর্যের উদ্বোধন করেছিলেন।

উক্ত সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের উদ্যোগে ভাস্কর্যটি নির্মাণ করা হয়ছিল।

এ বিষয়ে বাংলাপ্রেসকে আপেল মাহমুদ জানান, ভাস্কর্যটি নির্মাণের প্রায় আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী পলাশ শেখ, কমল কুমার ঘোষ, মাহবুবুর রহমানকে নিয়ে তিনি এ ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করেছিলেন।

বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে '৭১' এ মহান মুক্তিযুদ্ধ বীর বাঙালির অসীম ত্যাগের মহিমা এ প্রজন্মের সন্তানদের কাছে চির অম্লান করে রাখার প্রত্যয়ে এ ভাস্কর্যটি নির্মান করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখেই এ ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে :

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি