৭ মে ২০২৬

জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জ্বর-গলাব্যথা নিয়ে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রোববার দুপুর থেকেই গলা ব্যথা ও জ্বর দেখা দিয়েছে আম আদমি পার্টি প্রধানের। আগামীকাল মঙ্গলবার কেজরিওয়ালের করোনাভাইরাস পরীক্ষা করার কথা রয়েছে।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এই সময়র প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সেলফ আইসোলেশনে যাওয়ার কারণে সব ধরনের সরকারি বৈঠক বাতিল করেছেন কেজরিওয়াল।

গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছেন কেজরিওয়াল। তখন থেকেই কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। দিল্লিতে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেবল দিল্লিতেই এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৮১২ জন। সমগ্র ভারতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জনের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি