৬ মে ২০২৬

জ্বালানি সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জ্বালানি সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিজেলের বিষয়ে মন্ত্রী বলেন, চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছ্রসাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন। গণপরিবহণে ভাড়া বাড়ছে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে। এদিকে মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি