৬ মে ২০২৬

জুয়েলারি ব্যবসায়ীসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জুয়েলারি ব্যবসায়ীসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জুয়েলারি ব্যবসায়ীসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- প্রদীপ পোদ্দার (৪১), দুলাল হোসেন (৩০), রাসেল (২২), জাকির হোসেন (২৬), কোকিলা বেগম (২৪) ও হাজেরা বেগম (৫২)। তাদের কাছ থেকে পাঁচ ভরি সোনার গয়না, চারটি মোবাইল সেট এবং ১১ হাজার টাকা উদ্ধার করার কথা জানানো হয় র‌্যাবের সংবাদ সম্মেলনে।

র‌্যাব অধিনায়ক সারওয়ার বলেন, কয়েক দিন ধরে খবর আসছিল উত্তরা ও টঙ্গীর বিভিন্ন বাসায় ও দোকানে ডাকাতি হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। র‌্যাব বলছে, গ্রেফতার প্রদীপ পোদ্দার এই ডাকাত চক্রের হোতা। টঙ্গীর আলতাব প্লাজার পোদ্দার জুয়েলারির মালিক তিনি। সারওয়ার বিন কাশেম বলেন, প্রদীপ জুয়েলারি ব্যবসার আড়ালে ১০-১২ জন ডাকাত পালত এবং ডাকাতির মালামাল ওই দোকানে রেখে বিক্রি করত। দলের কেউ গ্রেফতার হলে উকিল আর তার সংসারের খরচও প্রদীপ দিত।

গ্রেফতারদের মধ্যে দুলাল উত্তরা ও গাজীপুরেরে বিভিন্ন স্থানে ফেরি করে কাপড় বিক্রি করতেন। আসলে এলাকাবাসীর গতিবিধি লক্ষ্য করা তার মূল কাজ ছিল বলে র‌্যাবের ভাষ্য। দিনের বেলায় ঘুরে ঘুরে বাসা বা দোকান চিহ্নিত করা হতো। রাতে সেখানে ডাকাতি বা চুরি করত তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি