৫ মে ২০২৬

জুতায় থাকতে পারে করোনাভাইরাস?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জুতায় থাকতে পারে করোনাভাইরাস?

বাংলাপ্রেস ডেস্ক: মহামারী কভিড-১৯ করোনাভাইরাস সম্পর্কে প্রতিদিনই নিত্য নতুন তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে করোনা সংক্রমণ প্রতিরোধে বারবার হাত ধোয়ার কথা বলেছেন। মেডিকেল বিশেষজ্ঞরা, ঘরের মেঝে, পরার কাপড় পরিষ্কারসহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছেন।

তবে জুতা নিয়ে তেমন কিছু শোনা যায়নি। প্রশ্ন হল, জুতায় কী থাকতে পারে করোনাভাইরাস। জুতা পরেই আমরা নানা স্থানে যাতায়াত করি। কিন্তু বাসায় এসে জুতা পরিষ্কার খুব কম মানুষই করেন। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে নানা তথ্য পাওয়া যাচ্ছে তা মানুষকে বিভ্রান্ত করতে পারে। ২৫ মার্চ বেশ কয়েকজন চিকিৎসক ও রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাফিংটন পোস্ট। সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ক্যারল উইনার জানিয়েছেন, জুতার মাধ্যমে করোনাভাইরাস ঘরে আসে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ডেইলি মেইলের একটি প্রতিবেদনে জুতার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে জুতার মধ্যে করোনা থাকতে পারে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি সে প্রতিবেদনে। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, বাইরে থেকে আসার পর জুতা ঘরের বাইরে রাখতে। কারণে জুতায় ৫ দিন ভাইরাস জীবিত থাকতে পারে। পাশাপাশি জুতা পরিষ্কারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট ও ডেইলি মেইল

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি