৮ মে ২০২৬

জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগের সাবেক সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগের সাবেক সভাপতি

জবি থেকে সংবাদদাতা : ভাষা শহীদদের সন্মান প্রদর্শনের উদ্দেশে নির্মিত শহীদ মিনার । শহীদ মিনারে জুতা পায়ে উঠে ভাষা শহীদদের অসন্মান করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে । তিনি বর্তমানে ওয়ারী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন অনেকে। ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হয়েও কিভাবে জুতা পায়ে শহীদ মিনারে উঠে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন । শরিফুল ইসলাম এর আগেও ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন শহীদ মিনারে জুতা পায়ে সাক্ষাতকার দিয়েছিলেন। তখন এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল ।

নাম না প্রকাশ করার শর্তে ছাত্রলীগের সাবেক নেতা বলেন, এমন কাজ তার কাছে কেউ আশা করেনা । একজন নেতা এমন কাজ করলে তার কাছে তার কর্মীরা কি শিখবে? একজেন নেতার ম্যানার এমন হলে তার কর্মীদের অবস্থা তাহলে ভাবেন একবার । ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জুতা পায়ে সমাবর্তনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে ফটোশেসনে অংশ নিয়েছেন তিনি । তবে ছাত্রলীগের সাবেক সভাপতি ছেলেটিকে চেনেনা বলে জানান । এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালের প্রগতিশীল সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা সব থেকে বড় ভুল । এটা অনেক আগের ছবি । সম্প্রতি এমন ছবি তোলা হয় নাই । তিনি আরো বলেন, যে ছেলের সাথে আমি ছবি তুলেছিলাম সেই ছেলেকে আমি চিনি না । ছবিটি সমাবর্তনের আগের তোলা বললে , তিনি সাংবাদিকের ব্যাক্তিগত পরিচয় জানতে চান ।

উল্লেখ্য, প্রথম সমাবর্তন উপলক্ষে ১৮হাজার ৩১৭ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি