৭ মে ২০২৬

জুমার নামাজ শেষে কেঁপে উঠলো কাবুল; নিহত অন্তত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জুমার নামাজ শেষে কেঁপে উঠলো কাবুল; নিহত অন্তত ৪
বাংলাপ্রেস ডেস্ক: জুমার নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পর কাবুলের একটি মসজিদের কাছে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি হাসপাতাল হতাহতদের সংখ্যা জানিয়েছে এএফপিকে। স্থানীয় ঐ হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকা ইতালীয় বেসরকারি সংস্থা ‘ইমার্জেন্সি’ এক টুইটার বার্তায় জানিয়েছে, আমরা ওই বিস্ফোরণে ১৪ জন হতাহতের খবর পেয়েছি। এদের মধ্যে চারজন হাসপাতালে পৌঁছানোর সময়ই মারা গেছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বিস্ফোরণ ও হতাহতের নিশ্চিত করলেও এখনও বিস্তারিত কিছু জানাননি। জানা গেছে, কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। আগে এটি শহরের ‘গ্রিন জোন’ ছিল যেখানে বিদেশী দূতাবাস এবং ন্যাটোর অফিসের অবস্থান ছিল। কিন্তু এলাকাটি এখন ক্ষমতাসীন তালেবান দ্বারা নিয়ন্ত্রিত। এর আগে, ২০২০ সালে একই মসজিদে বোমা বিস্ফোরণে ওই মসজিদের ইমাম নিহত হয়েছিলেন। প্রসঙ্গত, তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আফগানিস্তান জুড়ে সামগ্রিক সহিংসতা উল্লেখযোগ্যমাত্রায় হ্রাস পেলেও কাবুল এবং অন্যান্য শহরে নিয়মিত বোমা হামলা হচ্ছে। সেপ্টেম্বরের শুরুর দিকে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছিলেন। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি