৮ মে ২০২৬

জুলুম-নির্যাতন আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জুলুম-নির্যাতন আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে, আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে, কিন্তু কোনো জুলুম-নির্যাতনে-নিপীড়নে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভার তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।

নেতৃত্ব নেয়ার সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিল না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ্য ছিল। আজকে দেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি, যা সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।

‘আজকে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে’-যোগ করেন শেখ হানিনা। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি। আজ সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সংঘবদ্ধ। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি