৭ মে ২০২৬

‘জুলাই যোদ্ধা’ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৭ এএম
‘জুলাই যোদ্ধা’ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে।

 

সকাল থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। পরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ভেতরে থাকা জুলাই যোদ্ধারাও বাইরে বের হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়।

সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশের ধাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

 

প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি