৮ মে ২০২৬

জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে দুর্নীতি রয়ে গেছে: টিআই চেয়ারম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে দুর্নীতি রয়ে গেছে: টিআই চেয়ারম্যান
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি। দুর্নীতি এখনও আছে। তবে এটা বেড়েছে নাকি কমেছে সেটি এখনই বলা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।’ ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেষের দিকে দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, সেসব মামলা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় শেষ করতে হবে। যেসব দেশ তা করতে পেরেছে, তারাই দুর্নীতি ধারণা সূচকে নিজেদের স্কোর উন্নত করতে পেরেছে।’ বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে টিআই চেয়ারম্যান জানান, তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরের আগে তিনি মালদ্বীপ ও শ্রীলংকায় গেছেন। এ সফর শুধু প্রতীকী নয়; এর উদ্দেশ্য দুর্নীতিবিরোধী বৈশ্বিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি