১১ মে ২০২৬

জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ।’ রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেফতার হয়েছে। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, এদিন র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি