৬ মে ২০২৬

জর্জিয়া রানঅফ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জর্জিয়া রানঅফ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুই সিনেট আসনের রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। দু'টি আসনেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত রিপাবলিকান দলে প্রার্থী সিনেটর ডেভিড পারডু ও সিনেটর কেলি লোফলার এগিয়ে রয়েছেন বলে সিএনএন- এর খবরে জানা গেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া বিরতিহীনভাবে রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৭টায়। রিপাবলিকান সিনেটর ডেভিড পারডু, টেলিভিশনের প্রামাণ্য চিত্র প্রযোজক ডেমক্র্যাট জন ওসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর অন্যদিকে এ দেশের অন্যতম ধনী বিধায়ক রিপাবলিকান সিনেটর কেলি লোফলারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের একজন যাজক ডেমক্র্যাট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে যে দু'জন ডেমক্র্যাট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন। গত নভেম্বরের নির্বাচনে এই চারজন প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই রানঅফ নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। এখন পর্যন্ত ১০০ আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০টি এবং ডেমোক্র্যাটদের ৪৮টি আসন রয়েছে। রিপাবলিকানরা একটি সিনেট আসন পেলে তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে এবং আগামী ২০ শে জানুয়ারি বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রস্তাবের বিরুদ্ধে রিপাবলিকানরা ঢাল হয়ে দাঁড়াতে পারেন। অন্যদিকে যদি ডেমোক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করেন তা হলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের এবং সে ক্ষেত্রে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তাঁর ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি