৫ মে ২০২৬

জোটগতভাবে নির্বাচন করলে ৩ দিনের মধ্যে জানানোর নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জোটগতভাবে নির্বাচন করলে ৩ দিনের মধ্যে জানানোর নির্দেশ

বাংলাপ্রেস অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে করলে তিন দিনের (১১ নভেম্বর) মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

এর আগে দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জোটগতভাবে নির্বাচন করতে হলে তিন দিনের মধ্যে জানাতে হবে। কোনো নিবন্ধিত দল মনোনয়ন দিলে অনিবন্ধিত রাজনৈতিক দলও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।

এরপরই ইসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করলে এ জোটের যে কোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ দেয়া যাবে। এভাবে প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের (১১ নভেম্বর) মধ্যে কমিশন বরাবর আবেদন করতে হবে।’

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে ইসি। এ দলের সদস্যরা স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে কি-না কিংবা বিষয়টি খতিয়ে দেখা হবে কি-না জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘তারা অন্য দলের প্রতীকে বা স্বতন্ত্র হিসেবে নির্বাচন কলে আটকানোর মতো আইন দেশে নেই।’

আগামী ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিল নির্বাচন কমিশন। এ জন্য ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানায় ইসি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি