৬ মে ২০২৬

রাবাইয়ের সতর্কবার্তা

জোহরান মামদানি নিউ ইয়র্কের ‘ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হুমকি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম
জোহরান মামদানি নিউ ইয়র্কের ‘ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হুমকি’

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির এক প্রভাবশালী রাবাই সতর্ক করেছেন যে, ডেমোক্র্যাট জোহরান মামদানিকে মেয়র হিসেবে নির্বাচিত করা ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

বুধবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস ফার্স্ট-কে দেওয়া সাক্ষাৎকারে পার্ক অ্যাভিনিউ সিনাগগের রাবাই এলিয়ট কসগ্রোভ বলেন, এটি এমন এক সময়, যখন ইহুদি আত্মসচেতনতা নিরাপত্তা প্রশ্নের মুখে।

তিনি আরও যোগ করেন, আমি চাইতাম এটা যেন কোনো ইস্যুই না হতো নিউইয়র্কাররা যেন শুধু স্যানিটেশন, পুলিশ, করনীতি এবং শহরকে মহান করে তোলার বিষয়গুলো নিয়েই বিতর্ক করত। কিন্তু এখন এমন সময়, যখন ইহুদি নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলতেই হবে।

শনিবার নিজ সিনাগগে দেওয়া এক বক্তব্যে রাবাই কসগ্রোভ সতর্ক করেন যে, মামদানি নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন।

তিনি বলেন, মামদানি গ্লোবালাইজ দ্য ইনতিফাদা’ মতো উসকানিমূলক স্লোগান নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ইসরায়েলকে বারবার গণহত্যার অভিযুক্ত করেছেন যা তার বিপজ্জনক অবস্থানের প্রমাণ।

দীর্ঘদিনের চাপে গত মাসে মামদানি ঘোষণা করেন যে তিনি 'গ্লোবালাইজ দ্য ইনতিফাদা' বাক্যটির ব্যবহার নিরুৎসাহিত করবেন, যা সাধারণত ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতার আহ্বান হিসেবে দেখা হয়।

ইসরায়েলবিরোধী মন্তব্যের জন্য মামদানির দীর্ঘ রেকর্ড রয়েছে। এক পর্যায়ে তিনি দাবি করেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে আসেন, তাহলে শহর কর্তৃপক্ষের উচিত হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানানো।

তবে মামদানি অ্যান্টিসেমিটিজম বা ইহুদি-বিরোধিতার অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায়, রাবাই কসগ্রোভ বলেন এখনই প্রচারের গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, আমি যখন পার্ক অ্যাভিনিউ সিনাগগের সদস্যদের সঙ্গে কথা বলি, তখন আসলে আমি ইতিমধ্যেই আমার সমর্থকদের সঙ্গে কথা বলছি।

কিন্তু ইহুদি ও অইহুদি উভয় সম্প্রদায়ের মধ্যেই এমন অনেকেই আছেন যারা অনিশ্চিত বা দ্বিধাগ্রস্ত। এখনই সময়, আমাদের প্রভাবের পরিসরে থাকা সবার কাছে পৌঁছানোর।

তিনি আরও বলেন, সবার হাতে হয়তো মঞ্চ নেই, কিন্তু সবারই বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্য আছেন যাদের সঙ্গে আমাদের একান্তে কথা বলতে হবে, সতর্ক করতে হবে যে, কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নে কোনো ধূসর ক্ষেত্র নেই।

পলিটিকো-র প্রতিবেদন অনুযায়ী, মামদানির প্রচার টিম জানিয়েছে যে তার পক্ষে বহু ইহুদি রাজনীতিক সমর্থন জানিয়েছেন যাদের মধ্যে আছেন সেনেটর বার্নি স্যান্ডার্স (আই-ভারমন্ট) এবং নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার।

তারা আরও জানিয়েছে, অরথোডক্স ইহুদি সম্প্রদায়ের নেতারা তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো-র বিরুদ্ধে মহামারীকালে 'ইহুদি-বিরোধী' নীতির অভিযোগে মামলা করেছিলেন। মামদানি ঘৃণাপ্রসূত অপরাধ রোধে তহবিল ৮০০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচিত হলে, জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি