জনসনের টিকার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : ১১ দিন স্থগিত রাখার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জনসনের টিকার ওপর থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়। তবে, রক্ত জমাট বাঁধে কিনা, এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের যৌথ পরামর্শ কমিটির সভায় ১০-৪ ভোটে এ টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এটি কেবল ১৮ বছরের বেশি বয়স্কদের দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রায় ৮০ লাখ মানুষ এরই মধ্যে জনসনের করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এ টিকা দেওয়া বন্ধ রাখা হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি