৫ মে ২০২৬

জন্মের পর ছুড়ে ফেলা হলো নদীতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জন্মের পর ছুড়ে ফেলা হলো নদীতে

বাংলাপ্রস অনলাইন: ময়মনসিংহের ভালুকায় নদী থেকে ভাসমান এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভালুকার ক্ষীরু নদীর হাসপাতালের কাছে স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে হাসপাতাল সংলগ্ন স্লুইচ গেট এলাকায় নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানার এসআই জীবন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।

শিশুটির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা ফুটফুটে নবজাতকটিকে জন্মের পর নদীতে ফেলে দিয়েছে। পরে ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয়রা শিশুটির দাফন সম্পন্ন করে।

বাংলাপ্রস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি