জন্মদিনের শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদিকে যা লিখলেন পুতিন ও ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার ৭৫ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরও লেখেন, মোদির নেতৃত্বে ভারত সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত খাতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
পুতিন উল্লেখ করেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি অত্যন্ত মূল্যায়ন করি। আমরা অবশ্যই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গঠনমূলক সংলাপ এবং যৌথ কাজ অব্যাহত রাখব।
এর আগে চলতি মাসের শুরুতে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে বসেন। সেখানে উভয়েই রুশ-ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
মোদিও বলেন, রাশিয়া ও ভারত সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ চলেছে। তিনি যোগ করেন, আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা কেবল দুই দেশের মানুষের জন্যই নয় বরং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।
ডিসেম্বরে বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলনে অংশ নিতে পুতিনের ভারত সফরের কথা রয়েছে।
পুতিন ছাড়াও যুক্তরাষ্ট্র, ইসরাইল, অস্ট্রেলিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশের নেতারা মোদিকে শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আমাকে সহযোগিতা করার জন্য নরেন্দ্র, তোমাকে ধন্যবাদ!
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি