জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় তিনি তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে জানতে চান, কে কোন ধরনের খেলা পছন্দ করে। তাদের খেলাধুলার আগ্রহ ও পছন্দের কথা শোনার পর তিনি তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
এ সময় শিশু-কিশোররাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। তাদের এই শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক কথোপকথনে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
সঙ্গীত একাডেমি