৪ মে ২০২৬

জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায় : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায় : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: ব্যক্তি স্বার্থে রাজনীতি দেশকে কিছু দিতে পারে না, বরং জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায়, আওয়ামী লীগ তা দেখিয়েছে। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছরপূর্তিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আজ সকালে গণভবনে যান সংগঠনের নেতারা। এ সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি, আগামী নির্বাচনে নৌকার জন্য কাজ করতে প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে গত নয় বছরে যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে তা তৃণমূল মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের গ্রামের মানুষও শহরের নাগরিক সুবিধা পাবে। বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করলেও কোরআন শরীফ পুড়িয়েছে। তাই তাদের উপর এখন আর মানুষের আস্থা নেই।

তিনি বলেন, যারা এতিমের অর্থের লোভ সামলাতে পারে না তারা কীভাবে দেশ চালাবে। বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে দেশে ফিরেছি কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভাত-ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই ছিল একমাত্র লক্ষ্য। পরে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি