৭ মে ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর: কাদের

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর। নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ যৌথ সভার আয়োজন করে।

যৌথ সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ত্যাগীকর্মীদের অবহেলা করবেন না। ত্যাগীকর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোন কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না।

তিনি বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।

সেতুমন্ত্রী এ সময় বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে বলেন, আওয়ামী লীগ সরকার আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আদালত তাকে জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই।

যৌথ সভায় আরো বক্তৃতা করেন বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি