জনগণের আস্থার মর্যাদা রাখতে হবে : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস জাতীয় দপ্তর : জনগন যে গুরু দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাসের সম্মান রাখতে আবারো মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনের সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রথম একনেক সভা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেয়া হয় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগন ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা ধরে রাখতে হবে। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কর এজন্য কাজে নজরদারীও বাড়াতে নির্দেশ দেন তিনি।
প্রকল্প বাছাই ও বাস্তবায়নে মন্ত্রনালয়গুলোকে আরো যত্নবান হবার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যহাত রেখে ঊন্নয়নশীল থেকে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরা মহাসড়ককে ৪ লেনে উন্নতীকরন, ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প ছাড়াও আরো ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি