৮ মে ২০২৬

জম্মু-কাশ্মীরে সেতু থেকে বাস খাদে পড়ে ১০ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জম্মু-কাশ্মীরে সেতু থেকে বাস খাদে পড়ে ১০  জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পাঞ্জাবের অমৃতসর থেকে জম্মু'র কাটরায় যাওয়ার পথে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বাসটি সড়ক থেকে ছিটক গভীর খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বাসটি তুলতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। জম্মুর উপ-কমিশনারের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি রিয়াসি জেলার কাটরা যাচ্ছিল। এতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বাসে বিহারের বাসিন্দারা ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি