৫ মে ২০২৬

জমি দখলে ব্যর্থ হয়ে মাকে কোপালো ছেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জমি দখলে ব্যর্থ হয়ে মাকে কোপালো ছেলে

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে জমি দখল করতে ব্যর্থ হয়ে চাচাত ভাইসহ নিজের মাকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে ছেলে। এ নিয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চড়ক পাড়া (কান্দুরার মোড়ে) জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে দ্বন্দ ও মামলা চলে আসছিল। ঘটনার দিন ১৪ ডিসেম্বর বিকালে মৃত জিকরিয়ার ছেলে ও মৃত রহিমুদ্দিনের ছেলেসহ তাদের ওয়ারিশগণের পৈত্রিক সম্পত্তি দখল করতে যায় মৃত ফজলারের ছেলে আশেদুল, আব্দুল গফুর তার ছেলে মিলন, জোবায়দুল, ওবায়দুল ও মৃত নেহাল উদ্দিন প্রামানিকের ছেলে গিয়াস উদ্দিন, তাজুল ইসলামসহ অজ্ঞাত ২৫/৩০ জন। জমির ওয়ারিশ ও এলাকাবাসীর প্রতিরোধে তারা দখল করতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। কিভাবে তারা প্রতিপক্ষকে ফাঁসাতে পারে। পরিকল্পনা অনুযায়ী গিয়াস উদ্দিনও জোবায়দুলের হুকুমে আশেদুল এবং চাচাত ভাই মিলন মিলে আশেদুলের মা আয়শা খাতুনকে বাড়ী থেকে টেনে হেচড়ে বের করে রাস্তায় শোয়ায়। এসময় আশেদুল ও মিলন বটি ও হাসুয়া দিয়ে প্রথম জবাই করার চেষ্টা করে।

ঘটনার সময় আয়শা খাতুন উঠে পড়লে তাকে বটি ও হাসুয়া দিয়ে একাধিকবার কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধিন রয়েছেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আশেদুল বাদী হয়ে ১৭ ডিসেম্বর সৈয়দপুর থানায় ১৩ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং ১৩। মিথ্যা মামলার প্রতিকার চেয়ে কাউন্টার মামলা হিসাবে লোকমান প্রামাণিক ৭ জনকে আসামী করে ২০ ডিসেম্বর রাতে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন। অপরদিকে জমি সংক্রান্ত ঘটনা নিয়ে দুটি মামলা নীলফামারী আদালতে বিচারাধিন রয়েছে। যার নং অন্য- ৫১/১৪ বাদী মোজাহারুল ইসলাম, পি: -১৭৫/১৮ বাদী লোকমান প্রামাণিক। অভিযোগ ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি