জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকাদের জন্য বিশেষ বীমা প্রকল্প জরুরি : প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা মানুষের জন্য বিশেষ বীমা প্রকল্প চালু জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর বিআইসিসিতে ১৫-তম আন্তর্জাতিক ক্ষুদ্রবীমা সম্মেলনের উদ্বোধন করে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, প্রকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এসময়, মুনাফার দিকে না তাকিয়ে বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগাতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় হাওর অঞ্চলের কৃষকদের জন্য কৃষি বীমা চালুর উদ্যোগ নিয়েছে। বিমা খাতের আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি