জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রী সাময়িক বহিষ্কার
সাদিয়া সুলতানা নেলী ও জর্জিস আনোয়ার নাঈম। ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় ও হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
উপাচার্য বলেন, ইনডোর গেমসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে কমিটি গঠন এবং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি ও সদস্য সচিবকে শোকজ করা হয়েছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। আমরা এ ধরনের কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। পাশাপাশি কখনো ছোট হিসাবেও নেব না এটাকে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওপর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর সবার সামনে কখনোই গায়ে হাত তুলতে পারে না, এটি অবশ্যই অন্যায়। আমরা যে কোন ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আইসিটি সেলের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী প্রকাশ্যে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারেন।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জর্জিস আনোয়ার নাঈম কোতোয়ালি থানায় জিডি ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক দুই দফা আল্টিমেটাম দেওয়া হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সঙ্গীত একাডেমি