৫ মে ২০২৬

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের আন্তর্জাতিক (ওডিআই)তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০-তে তিন ম্যাচের ওডিআই সিরিজ জয় করেছে।

এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং অসাধারণ ক্রীড়ানৈপূণ্য দেখে গোটা জাতি গর্বিত।’ শেখ হাসিনা বলেন, এই সাফল্য খেলাধুলার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের ফসল। তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি