৬ মে ২০২৬

জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয়া হয়েছে আনিস আলমগীরকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয়া হয়েছে আনিস আলমগীরকে

 


বাংলাপ্রেস ডেস্ক: সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’


রোববার রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
 
তবে নির্দিষ্ট কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।
 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি