ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি লিটনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাস। মাত্র ৩৩ বল খেলে ২ ছক্কা আর ৬ চারে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার।দুবাইয়ে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসান মিরাজকে ব্যাটিংয়ে নামিয়ে চমক দেখায় বাংলাদেশ। চমক কাজেও লাগে। দুজন মিলে মাত্র ১৫ ওভারে ৮৬ রান তুলে ফেলেন, যা ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময়ে মাত্র ৩৩ বলেই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।এর আগে আফগানিস্তানের বিপক্ষে চলতি এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে করা ৪১ রানই ছিল ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর।
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি