৮ মে ২০২৬

ঝিনাইদহের শ্রেষ্ঠ সাংবাদিক হলেন আসিফ কাজল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহের শ্রেষ্ঠ সাংবাদিক হলেন আসিফ কাজল

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকাল এবং লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসিফ কাজল জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত জেলার একমাত্র প্রধান দৈনিক নবচিত্র পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই সম্মানে ভুষিত করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি এস এম মাহফজুর রহমান, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও যুগান্তরের স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমন্ডার হেলাল উদ্দীন সরদার, হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সাংবাদিক জাকারিয়া হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পেশাদারিত্বে ধারাবাহিক অবদান রাখায় সিনিয়র সাংবাদিক আসিফ কাজলকে জেলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কারে ভুষিত করা হয়। এ সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ক্রেস্ট হাতে তুলে দিয়ে সাংবাদিক আসিফ কাজলকে অভিনন্দন জানান। আসিফ কাজল শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সরকারী কর্মকর্তারা মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি