৫ মে ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রোববার রাতে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হন। এই হত্যার জন্য আওয়ামী লীগের অপর গ্রুপ কে দায়ী করে নিহতর ভাতিজা আজমীর শরীফ জানান শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকেন। ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তার লোকজন রওনা দিলে পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। নিহত উকিল মৃধা আওয়ামী লীগের মন্নু- নায়েব গ্রুপের সমর্থক বলে তার স্ত্রী মনোহরপুর ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়া খাতুন জানান। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি