ঝিনাইদহের শৈলকুপা থেকে বিপুল পরিমান দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। সে সাথে আটক করেছে দু’ জনকে। শনিবার ভোর রাতে উপজেলার গাঙ্গুটিয়া গ্রাম থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হচ্ছে, আশরাফুল ইসলাম ও শওকত আলি। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, শৈলকুপা উপজেলার গাঙ্গুটিয়া গ্রামের দু’দল গ্রামবাসি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি হিসাবে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রশস্ত্র যোগাঢ় করেছে। এ খবরের ভিত্তিতে শৈলকুপা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪টি ঢাল, ৮টি সরকি ও ৬ খানা রামদা উদ্ধার করে। তিনি আরো জানান, গ্রামে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে অস্ত্র উদ্ধার অভিযান চলবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি