৪ মে ২০২৬

ঝিনাইদহের সম্পত্তি নিয়ে বিরোধ, আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহের সম্পত্তি নিয়ে বিরোধ, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে চার নারীকে বেধঢ়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের কলাবাগানে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৫), মাসুদ তরফদারের স্ত্রী সেলিনা খাতুন (২২), মৃত ওমর ফারুকের স্ত্রী মাকসুদা খাতুন (৪০) ও মেয়ে ফারজানা খাতুন (২৩)। আহত মাকসুদা খাতুন জানান, পৈতৃক সুত্রে পাওয়া সম্পত্তি নিয়ে বেশ কয়েকদিন যাবত মৃত আব্দুর রউফ তরফদার ওরফে পটলার প্রথম স্ত্রী দৌলতুন্নেছার সন্তানদের সাথে ছোট স্ত্রী রুবিনা খাতুনের সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে রুবিনা, তার ছেলে জারজিদ তরফদার, বোন রুলি খাতুন ও লিলি খাতুন প্রথম স্ত্রীর সন্তানদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা নুরজাহান বেগম, সেলিনা খাতুন, মাকসুদা খাতুন ও ফারজানা খাতুনকে ঘরে আটকে রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাকসুদা খাতুন অভিযোগ করেন, সন্ত্রাসী জহারজিদ জঙ্গী সংগঠনের সদস্য। তার বাড়িতে রাতের আধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা এসে থাকে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে জারজিদকে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি