৭ মে ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহের মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ডাকাতিয়ার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শফিকুল মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের হায়দার আলীর ছেলে।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, উপজেলার ডাকাতিয়ার মাঠে শফিকুল ইসলামের লাশ পড়ে ছিল। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে গিয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, শফিকুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি