ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি ট্রেনিং ও ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম। পুলিশের জনবল বৃদ্ধি করার ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।এর আগে নব-র্নিমিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন। পরে থানায় একটি এ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদান করেন। এসময় সংসদ সদস্য আব্দুল হাই, শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি