৫ মে ২০২৬

ঝিনাইদহে যুবককে শ্বাসরোধ করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে যুবককে শ্বাসরোধ করে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন মৃত শাহীন।শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছেনা সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। একপর্যায়ে এলাকায় রণজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, তার বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া বলেন, শ্বাসরোধ ও পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি