৪ মে ২০২৬

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬’শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকায় ১৮’শ ৭১টি কেন্দ্র খোলা হয়েছে। এ কাজে ৩ হাজার ৭’শ ৪২ জন স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪’শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি